মাদারীপুরে সাতদিনের বৃক্ষ মেলা শুরু
মাদারীপুরে শুরু হয়েছে সাতদিন ব্যাপী বৃক্ষমেলা। বৃহস্পতিবার সকালে শহরের লেকের স্বাধীনতা অঙ্গনে মেলার উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আগামী ২রা আগস্ট পর্যন্ত এই মেলা চলবে।
মেলা ঘুরে দেখা যায়, বাহারি টপে সারি সারি সাজানো দেশি-বিদেশি ফুল ও ফলের চারা। বাসা-বাড়ির ছাদে ফুল ও ফলের বাগান করতে অনেকে কিনছেন চারা। অস্ট্রেলিয়ান কিং অব ম্যাংগো, সূর্যডিম, ব্যানানা, কিউজাই ও মিয়া বিবিসহ বিভিন্ন প্রকারের আমের চারার দেখা মিলছে মেলায়। এছাড়া টগর, ডালিয়া, গোলাপ, রজনীগদ্ধাসহ নানান ফুলের সমাহার। রয়েছে ওষুধী গাছের চারা। মেলাকে ঘিরে স্টলে ভীড় করছেন বৃক্ষপ্রেমীরা। পছন্দের গাছের চারা সুলভে কিনতে পেরে খুশি তারা। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই। তাই নার্সারীতেই নয়, বিভিন্ন মেলায় গাছের চারা বিক্রিতে উৎসাহ বাড়ছে নার্সারী মালিকদের।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভুইয়া, মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র চন্দ,জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অনেকেই।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
Link Copied