'রাজনৈতিক প্রতিহিংসায় ফাঁসানো হয়েছিল অনিককে' : আইনজীবী
রাজনৈতিক প্রতিহিংসায় দায়ের করা মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক। বৃহস্পতিবার মোকাম কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন অপরাধ ট্রাইবুনাল-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এই আদেশ দেন। একই মামলায় খালাস পেয়েছেন আরো দু'জন। তারা হলেন গাজীপুর পুলিশের এএসআই গাজী মো শাহজাহান কবির ও মো জিলানী। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী এড. কাজী নাজমুল হক নিজাম। আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
এড. কাজী নাজমুল হক নিজাম বলেন, ' ছাত্রলীগের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আবু কাউছার অনিক কুমিল্লার জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তিনি করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে ব্যাপক প্রশংসিত হয়েছিল৷ তার এই জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। আদালত মামলা থেকে অনিককে বেকুসুর খালাস দিয়েছেন'।
তিনি বলেন, ' আমরা মনে করি এই রায়ে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন আদালত। প্রতিহিংসায় আর কেউ মিথ্যা মামলা দিয়ে সম্মানিত ব্যক্তিদের হয়রানী করবে না'।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শে মানুষের কল্যাণে আমরা রাজনীতি করি। মিথ্যা অভিযোগ বা হয়রানী করে আমাদের বঙ্গবন্ধুর আদর্শ থেকে কেউ সরাতে পারবে না। আমরা ভাল কাজ করে যাবো'।
প্রসঙ্গত, গত ২৪শে সেপ্টেম্বর এক নারীর অভিযোগে নির্যাতনে সহায়তার মামলায় আসামী করা অনিকসহ চারজনকে।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
Link Copied