ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্ৰথম ধাপে ভর্তি শেষে কুবিতে আসন ফাঁকা ১৮১ টি


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২৮-৭-২০২৩ দুপুর ৩:২৮
গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৪০টি। যেখানে প্রথম ধাপে ভর্তি হয়েছে ৮৫৯ জন শিক্ষার্থী। ফলে মোট আসন ফাঁকা রয়েছে ১৮১টি।
 
শুক্রবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কমিটির প্রধান ড. মাহমুদুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ড. মাহমুদুল হাছান বলেন, 'গুচ্ছের প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে ৮৫৯জন শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি সম্পন্ন করেছে। তবে কোন ইউনিটে (বিজ্ঞান, ব্যবসা, মানবিক) কতজন ভর্তি হয়েছেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।'
 
 প্রথম ধাপে ২২ থেকে থেকে ২৫ জুলাই, দ্বিতীয় ধাপে ২৮ থেকে ৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩ থেকে ৫ আগস্ট ভর্তি নেয়া হবে। এরপর ১৬ আগষ্ট থেকে নতুন শিক্ষাবর্ষে পাঠদান শুরুর পরিকল্পনা আছে গুচ্ছ ভর্তি কমিটির।
 
উল্লেখ্য, গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম মেরিট লিস্টের ভর্তি গত ২২জুলাই শুরু হয়ে ২৬ জুলাই পর্যন্ত চলে। নির্ধারিত সময়ে প্রতিটি ইউনিটে অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট অনুষদের ডীন অফিসে প্রাপ্তিস্বীকারপত্র প্রদর্শনপূর্বক সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম তিন ধাপেই শেষ করার পরিকল্পনা রয়েছে ভর্তি পরীক্ষা কমিটির।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী