নিখোঁজের ১৭দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; ঘাতক আটক
পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৭ দিন পর নাবারুন সার্ভে ইনষ্টিটিউট এর শিক্ষার্থী হৃদয় কবিরাজের (২৪) গলিত মরদেহ ও তার ব্যবহারিত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের অলিপুরা নওয়াব আলী মৃধা বাড়ি সংলগ্ন খাল থেকে ওই লাশ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল হাসান বলেন, হৃদয় কবিরাজের পরিবার বাউফল থানায় নিখোঁজের জিডি করেন। সেই সূত্র ধরে মো. জাফর মৃধা (২৪) নামে একজন শনাক্ত করা হয়। জাফরের স্বীকারোক্তি অনুয়াযী বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দাশপাড়া- অলীপুরা খালে অভিযান চালিয়ে হৃদয় কবিরাজের মোটরসাইকেল উদ্ধার ও মরদেহ শনাক্ত করা হয়। লাশ থেকে তীব্র দুর্গন্ধ হওয়ায় রাতে উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার বেলা ১১টার দিকে গলিত মরদেহ উদ্ধার করা হয়।
গত ১১জুলাই রাতে হৃদয় কবিরাজ নিখোঁজ হয়। সে নবারুণ সার্ভে ইনস্টিটিউটের ৮ম সেমিস্টারের ছাত্র। উপজেলার দাশপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরেন্দ কবিরাজের ছেলে। নিখোঁজের পর বাউফল থানায় সাধারন ডায়েরি করেন হৃদয়ের পরিবার।
একটি নির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্য মতে, প্রেম ঘটিত দ্বন্দ্বের জেরে ১১জুলাই রাতে কৌশলে হৃদয় কবিরাজকে নির্জন ওই খালপাড়ে নিয়ে যায় জাফর। সেখানেই তার মৃত্যু নিশ্চিত করা হয়। পরে হৃদয়ের মোটরসাইকেল ব্রিজের অদূরে খালে ফেলা রাখা হয়। ব্রিজের কাছ থেক প্রায় দুই কিলোমিটার দুরে জনমানবশূন্য স্থানে খালের কচুরিপানার মধ্যে লাশ ফেলে রাখে ঘাতক জাফর।
এদিকে হৃদয়ের লাশ উদ্ধারের খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়িতে শোকের মাতম চলছে। হৃদয়ের পরিবার জড়িতদের সর্বচ্চ শাস্তি দাবি করেছেন।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রাথমিকভাবে জাফরকে শনাক্ত করা হয়। জাফরের স্বীকারোক্তি অনুযায়ী হৃদয়ের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied