সাতক্ষীরায় ১৩৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯০ জন বাকিরা চিকিৎসাধীন
শুধু দেশের রাজধানী ঢাকা বা বিভাগীয় শহর গুলোতে নয়। বর্তমানে জেলা উপজেলা থেকে শুরু করে গ্রাম পাড়া মহল্লা পর্যায়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যারই ফলশ্রুতিতে সাতক্ষীরা জেলার তালা উপজেলা সহ বিভিন্ন অঞ্চলের। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের সবাই ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে এসেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। তবে, জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত কেউ মারা মারা গেছেন এমন কোন খবর এখনো পর্যন্ত জানা যায়নি। রোববার (৩০ জুলাই) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।এরমধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ৯ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, আশাশুনি উপজেলায় ১ জন ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন ভর্তি রয়েছে।এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩৬ জন। এক সপ্তাহ পূর্বে গত ২৪ জুলাই জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৭৭ জন। সেই হিসাবে সর্বশেষ এক সপ্তাহে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৫৯ জন।সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় এ পর্যন্ত আক্রান্ত ১৩৬ জন রোগীর মধ্যে ৯০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ৯ জন, সামেক হাসপাতালে ২০ জন, কালিগঞ্জে ৪ জন, কলারোয়ায় ২ জন, শ্যামনগরে ২ জন এবং তালায় একজন রোগী চিকিৎসাধীন আছে। বাকীরা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’