লাইসেন্স বিহীন করাত কলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পঞ্চগড়ের দেবীগঞ্জে লাইসেন্স বিহীন করাত কলে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ জুলাই) বিকালে উপজেলার তিনটি করাত কলে এই অভিযান পরিচালনা করা হয়। তিনটি করাত কলকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ভ্রাম্যম্যাণ আদালত সূত্র জানায়, বিনা লাইসেন্সে করাত কল পরিচালনা করার বিষয়ে সহকারী বন সংরক্ষক নুরুন্নাহারের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। করাত কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর ৩ ধারা লঙ্ঘন করে করাত কল পরিচালনা করায় একই আইনের ১২ ধারা অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।
এরমধ্যে কালীগঞ্জ এলাকার রেজাউল ইসলামের ছেলে নিশাত রহমাকে ৩ হাজার টাকা, গালাণ্ডি বাজার এলাকার ধনেশ্বর চন্দ্র রায়ের ছেলে গোপাল চন্দ্র রায়কে ১০ হাজার টাকা ও দাড়ারহাট অধিকারীপাড়া এলাকার মেশের আলীর ছেলে আলাল উদ্দিনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত