ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

যারা ‌নির্বাচ‌নে স‌হিংসতা কর‌বে তা‌দের প্রতিহত করব: বাহাউ‌দ্দিন না‌ছিম


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩১-৭-২০২৩ দুপুর ১২:৩৭
বিএন‌পি‌কে উ‌দ্দেশ‌্য ক‌রে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন‌কে ঘি‌রে দে‌শের মা‌টি‌তে যারা অ‌স্থিতিশীল প‌রি‌বেশ বা স‌হিংসতা সৃ‌ষ্টি কর‌লে আমরা জনগণ‌কে স‌ঙ্গে নি‌য়ে তা মোকা‌বেলা ও প্রতিহত করব।
এসময় বাহাউ‌দ্দিন না‌ছিম ব‌লেন, যারা হাওয়া ভব‌নের দালাল। দুর্নীতির রাজনীতি করে ও হাওয়া ভবনের যারা থেকেছে এবং যারা সুযোগ পেলে সুযোগের সন্ধানে হাওয়া ভবনে যাওয়ার চেষ্টা করেছে। সেই হাওয়া ভবন যেমন আমরা বাংলাদেশ থেকে গুড়িয়ে দিয়েছি।
তা‌দের‌কে আর মানু‌ষের সম্পদ লুণ্ঠন কর‌তে সু‌যোগ দেওয়া হ‌বে না। বাংলাদেশ আজকে আত্মমর্যাদায় উদ্ভাসিত, এই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশর জনগণ সাহস পায়, শক্তি পায়, স্বস্তি পায়। এই বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে নিরাপদ। আমরা সেই নিরাপদ বাংলাদেশকে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলাদেশ,  শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।
আ‌রো ব‌লেন,আমরা সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে বাংলাদেশ মাথাচারা দিতে দেবো না। প্রয়োজনে আমরা রক্ত দেবো, জীবন দেবো, তবু আমরা জনগনকে আমরা রক্ষা করবো, গণতন্ত্রকে আমরা রক্ষা করব স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা রক্ষা করব। 
 
রবিবার বিকালে শহরের শকুনি লেকের পশ্চিমপাড়ে জেলা সদর জামে মসজিদ মাঠে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাদারীপুর জেলা শাখার সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ কে এম আবজালুর রহমান বাবু।
 
এছাড়াও আরো বক্তব্য রাখেন মাদারীপুর মহিলা সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকা,জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা,সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েলসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ