ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় কাপড় ব্যবসায়ীকে হাত পা বিচ্ছিন্ন করে কুপিয়ে হত্যা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩১-৭-২০২৩ দুপুর ২:৪৪

পাবনার পুলিশ দুই হাত পা বিচ্ছিন্ন এক কাপড় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে। সোমবার (৩১ জুলাই) সকাল ১১ টার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা রাস্তার পাশ থেকে মৃদদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি উপজেলার জালালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইলিযাস হোসেন(২৮)। তিনি  পেশায় ছিলেন কাপড় ব্যবসায়ী। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ওই তাঁত ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে  বলে পুলিশের ধারণা।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পাবনা শহরে ব্যবসায়ী কাজের কথা বলে বাড়ি থেকে বের হন ইলিয়াস। এরপর গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না আসায় পরিবার বিভিন্ন আত্মীয় স্বজন ও পাড়া মহল্লায়  খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায় না। অবশেষে  সোমবার সকালে গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা এলাকার রাস্তাার পাশে তার তার মৃতদেহ পাওয়া গেল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বাবা আব্দুল মান্নান ছেলে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, ধারনা করা হচ্ছে হয়ত রাতের কোন এ সময় তাকে নৃশংষভাবে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে গেছে। আমরা হত্যার মোটিভ বের করার চেষ্টা করছি। 
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন,‘ নিহতের ভাতিজা সোহাগের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির গত ৯ জুলাই একটি ঝামেলা হয়। তা থেকে এই ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছি।’

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির