ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

অসহায় মৌসুমির মুখে ঘরের ঢেউটিন দিয়ে হাসি ফোঁটালেন ডাঃ গোলাম রব্বানী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২৩ দুপুর ৪:৪৮
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও স্বাচীবের সভাপতি ডাঃ মোঃ গোলাম রব্বানী নিজ অর্থায়নে অসহায় পরিবার কে ঘরের ঢেউটিন উপহার দিলেন। ৩১ জুলাই সোমবার সকাল সাড়ে ১০ টায় রেলবাগানে মৌসুমী নামের অসহায় পরিবারকে ঘরের ঢেউটিন উপহার দেওয়া হয়েছে। মৌসুমি জানান রাতে আমার ঘরে আগুন লেগে সব কিছু পুড়ে যায়।  আমার মাথা গোঁজার ঠাঁই হিসেবে টিনগুলো পেয়ে আমি অনেক খুশি। বাড়ী পুড়ে গিয়ে  দীর্ঘদিন যাবৎ অনেক কষ্ট করে বসবাস করছিলাম। টিনগুলো পাওয়ায় অনেক উপকার হলো বলে মৌসুমির চোখে অশ্রুজ্বল দেখা যায়। 
ডাঃ মোঃ গোলাম রব্বানী বলেন আমি একজন পেশায় চিকিৎসক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা, আর্থিক অনুদান সহ আমার সাধ্যমতো বিভিন্ন ভাবে সেবা দিয়ে যাচ্ছি। আগামীতেও এ সেবা অব্যহত রাখার প্রয়াস ব্যক্ত করেন তিনি। উন্নয়নের গতি চলমান রাখতে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন তিনি।অনুসন্ধানে জানা যায় ডাঃ গোলাম রব্বানী করোনা কালীন সময়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে অসুস্থ রোগীর সেবা করেছিলেন তিনি। শুধু নিজে চিকিৎসা সেবা দিয়েই ক্ষান্ত থাকেননি তিনি করোনা রোগীদের অক্সিজেন সার্ভিস দিতে একটি নিজ উদ্যেগে তরুণ যৌবকদের নিয়ে স্বেচ্ছাসেবী টিম তৈরী করে করোনা রোগীদের বাসায় বাসায় গিয়ে ফ্রি অক্সিজেন যোগান দিয়েছেন মানবতার ফেরিওয়ালা হিসেবে। ক্ষুদ্রার্থ পরিবারের দোরগোড়ায় খাবার পৌঁছে দিতেন। ডাঃ গোলাম রব্বানী চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন ভাবে মানব সেবা করে যাচ্ছেন তিনি। ডাঃ গোলাম রব্বানী বলেন সেবা করা আমার নেশায় পরিণত হয়েছে। আমি জানতে পারলেই সেবার টানে বিভিন্ন কাজে ছুটে যায়। আগামীতে এ ধারা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। ঢেউটিন বিতরণ কালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ৩ নাজনীন ফাতেমা জিনিয়া, ডাঃ মোঃ গোলাম রব্বানীর সহধর্মিণী মোসাঃ সেলিনা বিশ্বাস,আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান,শাহনেওয়াজ দুলাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা