স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস্ বার্লিন ২০২৩ বাংলাদেশ দলের মোট ১৬টি পদকপ্রাপ্ত পাবনার কৃতি সন্তানদের সংবর্ধনা
স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস্ বার্লিন ২০২৩ বাংলাদেশ দলের মোট ১৬টি পদকপ্রাপ্ত পাবনার কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করেছে পাবনা সদর উপজেলা পরিষদ। রোববার রাতে পাবনা সদর উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সহযোগিতায়, রিফাত স্মৃতি সংঘ ও রিফাত মানবিক বধির সংস্থার ব্যবস্থাপনায় পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, সহ-সভাপতি ও জেলা পরিষদেও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, পৌর মেয়র মোঃ শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শরিফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাসিবুল বেনজীর, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও নাগরিক মঞ্চের মহাসচিব কমরেড জাকির হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রিফাত স্মৃতি সংঘের সভাপতি মুস্তাকিম মুহিব।
অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস্ বার্লিন ২০২৩ বাংলাদেশ দলের ১২টি স্বর্ণ ও ৪টি ব্রোঞ্জ মোট ১৬টি পদকপ্রাপ্ত পাবনার ১২জন কৃতি সন্তানদের সংবর্ধনা দেয়া হয়।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা