ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন


আনিছুর রহমান, রূপগঞ্জ photo আনিছুর রহমান, রূপগঞ্জ
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ২:৫৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এম হোসেন কটন অ্যান্ড স্পিনিং মিলের ইউনাইটেড লেদারের কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ‍আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনোমনি শর্মা।  

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, ইউনাইডেট লেদার কারখানার চার শতাধিক শ্রমিক কাজ করতেন। এটি একটি রপ্তানিমুখী কারখানা। লকডাউনের কারণে কারখানাটি বন্ধ ছিল। দুপুর ১২টার দিকে এম হোসেন কটন অ্যান্ড স্পিনিং মিলের ইউনাইটেড লেদারের মেমিক্যালের গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে কারখানার অন্য ভবনের শ্রমিকরা ছোটাছটি করতে থাকেন। আগুন চারদিকে ছড়িয়ে যেতে থাকে। ঢাকা, ডেমরা, আড়াইহাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, কাঞ্চন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টার পর দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষক হয়।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান ‍এবং গ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন।

ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনোমনি শর্মা বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। আগুন নিয়ন্ত্রনে চলে এসেছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। 

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা