দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে: আব্দুর রহমান
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, এদেশে নির্বাচন হবে, সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের সময়কালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার দুপুরে পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতা কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নানান তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন এবং মনোনয়ন দেবেন। এজন্য আগামী ৬ তারিখে তিনি গণভবনে নেতাদের সঙ্গে বসবেন। এজন্য আমাদের ঘর আমাদের সামলাতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরো বলেন, ‘আগষ্ট মাস একদিকে যেমন আমাদের শোকের মাস, আমাদের কষ্টের মাস অপরদিকে আরেকটি শক্তি তারা আজ এই সরকারের পতনের দাবিতে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নানান কর্মসূচির কার্যক্রম শুরু করেছে। আন্দোলনের নামে তারা রাস্তা-ঘাটে বিশৃঙ্খলা তৈরি করছে। এইসব আমলে না নিয়ে আমরা আমাদের কাজটি করে যেতে চাই। বুধবার রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে তিনি পাবনায় যাত্রাবিরতি করেন।
এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, পৌর মেয়র মোঃ শরীফ উদ্দিন প্রধানসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষনেতারা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি