ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ী ও কাশিমপুরে উদ্বেগ জনক হারে বেড়েছে চুরি ছিনতাই


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১-৮-২০২৩ বিকাল ৫:৩৫

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী ও কাশিমপুরে উদ্বেগ জনক হারে বেড়েছে চুরি ছিনতাই এর ঘটনা। দুর্বৃত্তরা বাসা বাড়িতে হানা দিয়ে লুট করে নিয়ে যাচ্ছে টাকা পয়সা,স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী। যার ফলে এলাকায় সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে আতংক। 

সূত্রে জানাযায় গত ১ জুলাই রাতে জরুন হাজী সাহেবের ইটখোলায় উজ্জ্বল তালুকদার এর বাসায় চুরির ঘটনা ঘটে। ওই রাতে সুকেচের তালা ভেঙে আড়াই ভরি স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।  গত ২৫ জুলাই কোনাবাড়ী থানাধীন কুদ্দুস নগর এলাকায় দুপুরে নাদিল এর বাসার চতুর্থ তলায় তিনটি রুমের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। বাড়ীর মালিক নাদিল জানান,রুমের তালা ভেঙে ভাড়াটিয়ার স্বর্ণের চেইন ও অন্য আরেকটি ভাড়াটিয়ার ডেলিভারির জন্যে জমানো ৩০ হাজার
টাকা নিয়ে যায়। 

গত ২৬ জুলাই কাশিমপুর থানাধীন ভবানিপুর গ্রামের ফরিদুল ইসলামের বাড়ীতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা দোতলা বাড়ীর গেট ভেঙে তার বৃদ্ধ বাবা মাকে জিম্মি করে বেধে রাখে। পরে বিভিন্ন কক্ষ তছনছ করে আলমারীতে থাকা নগদ দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ফরিদুল ইসলাম কাশিমপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে কোনাবাড়ী থানাধীন জরুন পূর্বপাড়া এলাকায় কুয়েতি ভিলার দ্বিতীয় তলায় ৫ম ইউনিটে রুবেল রানার রুমের তালা ভেঙে প্রবেশ করে দুর্বৃত্তরা । পরে বাক্সের তালা ভেঙে নগদ ৮৫ হাজার টাকা এবং দুই ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রুবেল রানা বলেন, সকাল সোয়া আটটা সময় জরুরী কাজে বাসা থেকে বের হই। দুপুরের সময় বাসায় এসে দেখি রুমের দরজার তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে দেখি বাক্সের তালা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণলংকার নিয়ে গেছে। 

এবিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো.দিদারুল ইসলাম জানান, কাশিমপুরের ডাকাতির ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। তিনি আরো বলেন, চুরি ছিনতাই এর ঘটনায় টহল টিম বাড়ানো হয়েছে। সেই সাথে প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস