ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

অনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পেরে রাজউক

রায়েরবাগের ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের প্রবেশপথ ভেঙ্গেছে : বিপাকে শতাধিক ডেঙ্গু রুগী


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ২-৮-২০২৩ দুপুর ১০:৫৩

অনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পেরে রাজউক রায়েরবাগের ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এবং স্থানীয় কয়েক ভবনের গেট ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার পহেলা আগষ্ট বিকেলে রায়েরবাগে অবস্থিত বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের প্রবেশপথ ভেঙ্গেছে। হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক আবাসিক রুগীদের আকস্মিক ভাবে বিপাকে ফেলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটি টিম। হাসপাতাল ছাড়াও রাজধানীর কদমতলী থানাস্থ ওই স্থানের বেশ কয়েকটি ভবন ভাঙ্গার চেষ্টা করলে স্থানীয় লোকজন রাজউকের ওই টিমের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। 

এবিষয়ে হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক দৈনিক সকালের সময়ের সাথে আলাপকালে ঘটনার তিব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলছেন আসলে এখানে হাসপাতালের কোন দোষ ছিল না, এখানে রাজউ অন্যায় ভাবে বিনা নোটিশে হাসপাতালে রোগীদের উঠার স্ল্যাব ভেঙে দিয়েছে, রায়েরবাগ মার্কেটসহ অন্যান্য  স্থাপনা ভাঙ্গার কারণে এলাকাবাসী সহ লোকজন তাদের সাথে সংঘর্ষে জড়ায়, তারা অন্যায়ভাবে আমাদের হাসপাতালে পাঁচজন কর্মকর্তা কর্মচারীকে ধরে নিয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যাদেরকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দাবি করছি। হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ফিরিয়ে আনতে গ্রেফতারকৃত নীতিনির্ধারণী কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন ইসলামিয়া হাসপাতাল কর্তৃপক্ষ। গ্রেফতারকৃতরা হলেন ম্যানেজার আবু জাফর, ম্যানেজার আব্দুল আজিজ, ম্যানেজার আবু বকর সিদ্দিক, সরকারি ওয়ার্ড  মাস্টার রাজিব ও ল্যাব সহকারি ইমন।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি