বিলকেদায় আগুনে পুড়ে নিঃস্ব অসহায় পরিবারকে ইটভাটা মালিক সমিতির এক লক্ষ টাকা অনুদান প্রদান
বুধবার সকালে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া তাজমল প্রামাণিকের পরিবারকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করল ঈশ্বরদী ইটভাটা মালিক সমিতি। গত ২৩ জুলাই'২৩ রাতে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যায় তাজমল প্রামাণিকের পরিবার। ইটভাটা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রাজা প্রামাণিক, সহ-সভাপতি রঞ্জু আহমেদ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়, কোষাধ্যক্ষ মিলন ইসলাম, সদস্য মহৎ পাঞ্জুসহ সমিতির কর্মকর্তাবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপস্থিত হয়ে তাজমল প্রামাণিকের হাতে নগদ এক লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করেন। ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক, সমাজ সেবক ও কন্ঠ শিল্পী জামাল উদ্দিন জয় জানান, অসহায় দরিদ্র মানুষের পাশে ইটভাটা মালিক সমিতি অতীতেও ছিলো, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। সকল ধরনের সংকীর্ণতার উর্ধ্বে উঠে ইটভাটা মালিক সমিতি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি সকল মহলের সহযোগিতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই'২৩ রাত আনুমানিক সোয়া একটায় ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের বিলকেদা গ্রামের তাজমল প্রামাণিকের বসত বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে নগদ অর্থ, আসবাবপত্র সহ বাড়ির সমস্ত ঘর পুড়ে ভস্ম হয়। এরপর থেকেই গোটা পরিবার নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে বসবাস করছিলো। এমতাবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে ইটভাটা মালিক সমিতি আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।#
ক্যাপশন ॥ তাজমল প্রামাণিকের পরিবারকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করল ঈশ্বরদী ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা