ছাত্রলীগ নেতাকে অস্ত্র, জাল টাকা ও ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ
মাদারীপুরের কালকিনিতে স্থানীয় এমপির রাজনীতি না করায় দুলাল প্যাদা (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে অস্ত্র, ইয়াবা ও জাল টাকা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে এ অভিযোগ করেন দুলাল প্যাদার মা রাশিদা বেগম।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রমজানপুর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুলাল প্যাদা কালকিনি-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের অনুসারী ছিলেন। এই নিয়ে কালকিনির বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান মিয়ার অনুসারী গিয়াস নলি, সালাউদ্দিন, মাইনউদ্দিন, বাহাদুর খান, এমপির ভাইপো সোহেল ব্যাপারীর সাথে বিরোধ শুরু হয়। হামলার ভয়ে গত দুই মাস আগে দুলাল প্যাদা তার মা রাশিদা বেগমকে নিয়ে বরিশাল জেলার গৌরনদী বন্দরের গোডাউন রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। গত জুন মাসের ২৫ তারিখে দুলাল প্যাদার গরুর খামার আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হলে থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। মঙ্গলবার সকালে দুলাল প্যাদার ভাড়া বাসায় হঠাৎ অভিযান চালায় বরিশালের গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় তার বাসার একটি কোনা থেকে ২ টি পাইপগান, ৫০ হাজার জাল নোট ও ১হাজার ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে। তবে দুলাল প্যাদার পরিবারের সদস্যদের অভিযোগ, এমপির নির্দেশে তাকে এসব দিয়ে ফাঁসানো হয়েছে হয়েছে।
দুলাল প্যাদার মা রাশিদা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলে এমপির দল করেনা বলে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছিলো। তাই ভয়ে আমার ছেলে আমাকে নিয়ে গৌরনদী চলে আসে। গতকাল রাতে আমার ছেলে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেলে এমপির সমর্থকরেরা জানালা নিয়ে ওসব জিনিস রেখে দিয়ে আমার ছেলেকে ফাঁসিয়েছে। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। আমরা ওর মুক্তি চাই।
দুলাল প্যাদার ভাই আলামিন প্যাদা বলেন, আমার ভাই রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এমপির লোকেরা চায় না আমার ভাই রাজনীতি করুক। তাই ওকে আজ এসব জিনিস দিয়ে ফাসিয়ে দিয়েছে।
এ সম্পর্কে বরিশাল গোয়েন্দা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান বলেন, আমরা কারো নির্দেশে নয়, গোপন সংবাদের ভিত্তিতে দুলালের ভাড়া বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা ও জাল টাকা পেয়েছি। এ বিষয় গৌরনদী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে ৪৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ২
পটুয়াখালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে পাল্টাপাল্টি অভিযোগ, তীব্র বিতর্ক
ওয়ারিশি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ
কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে তাঁতির মরদেহ
দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
Link Copied