ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিপ্লব উদ্যানে চট্টগ্রামে বিএনপির শ্রদ্ধাঞ্জলি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ৪:৫০

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে রোববার (৩০ মে) সকাল ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় নগরীর ২নং  গেটস্থ বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও  মোস্তাক আহমেদ খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থান এ দেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে। শহীদ জিয়া চট্টগ্রামের মাটি থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং চট্টগ্রামের মাটিতেই শেষ নিঃশেষ ত্যাগ করেছিলেন। চট্টগ্রামের মাটি ও মানুষের সাথে শহীদ জিয়ার আত্মার সম্পর্ক।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, অ্যাডভোকেট কাসেম চৌধুরী, ব্যাংকার মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ, বোয়াখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুরুন নবী চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আকতার ফারুখ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম শহিদ প্রমুখ।

‍এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত