ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে মানবতা ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২-৮-২০২৩ দুপুর ৩:৩৭
 সর্বধর্মে সর্বশ্রেষ্ঠ ইবাদাত এবং কাজ হলো মানবতা।স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও সমাজসেবক লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এ কথা বলেন। তিনি বলেন, পবিত্র কোরআন-হাদীস ও অন্যান্য ধর্মগ্রন্থে মানবতার প্রতি দায়বদ্ধতা ও কর্তব্যপালনকে জান্নাত বা স্বর্গে যাওয়ার পথ হিসেবে উদ্ধৃত করা হয়েছে। তিনি অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন। লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান সমাজের দুস্থ অসহায় মানবের প্রতি নিবেদিত তরুণ-যুবা ও প্রবীণদের সম্মিলিত উদ্যোগ 'মানবতা ফাউন্ডেশন'-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
 
বিপুল সংখ্যক যুব-তরুণদের উপস্থিতিতে মানবতা ফাউন্ডেশন-এর উপদেষ্টা আবু জাফর মোঃ ছাদেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকরাম হোসেন বাবুর সঞ্চালনায় সীতাকুণ্ড উত্তর বাজারস্থ হাজেরা হ্যাভেন গার্ডেনে কেক কেটে  সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মানবতা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশন এর আহবায়ক লায়ন আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, লতিফা সিদ্দিকি গালর্স স্কুলের প্রধান শিক্ষক মোঃ লোকমান মিয়া, লায়ন আলহাজ্ব হাজী মোঃ ইউসুফ শাহ, মহসিন ফাতেমা যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আহমেদ আরমান সিদ্দিকী, সি-প্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম দুলু সহ মানবতা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
 
 

এমএসএম / এমএসএম

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ

নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন

পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড

কুড়িগ্রামে অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ

পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ, মিলেছে জনপ্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং’অনুষ্ঠিত

আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান