আশাশুনিতে বৃদ্ধার মৃত্যু নিয়ে গুঞ্জন ছেলে-বৌমা আটক
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আয়েশা খাতুন (৬০) নামের এক বয়স্ক বিধবা মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ( ২ আগস্ট) সকাল ১০ টার দিকে আশাশুনির ফকরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আয়েশা খাতুন আত্ম হত্যা করেছেন নাকি তাকে বালিশ চাঁপা দিয়ে হত্যা করা হয়েছে, এনিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। এদিকে, পুলিশ নিহতের ছেলে রমজান আলী (৩২) ও ছেলের বউ মিনারা খাতুনকে গ্রেপ্তার করেছে। আয়েশা খাতুন (৬০) সাতক্ষীরার আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের মৃত আক্কাস আলী মোল্যার স্ত্রী।
মামলার বাদি নিহতের ভাই মোন্তাজুল ইসলামের স্ত্রী রাশিদা খাতুন জানান, আক্কাছ মোল্যার মৃত্যুর পর থেকে আয়েশা খাতুন ছেলের সংসারে থাকতেন। খাওয়া দাওয়া নিয়ে প্রায়ই ছেলে বউ তাকে বকাঝকা ও মারপিট করতো। বুধবার সকালে তার ছেলে রমজান ও বউমা মিনারা খাতুন তার সাথে প্রথমে বকাঝকা ও পরে মারপিট শুরু করে।
এক পর্যায়ে তারা বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধ করে আয়েশাকে হত্যার পরে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দেয়। এরপর তিনি আত্ম হত্যা করেছেন বলে চিৎকার করতে থাকলে। প্রতিবেশি শিল্পী খাতুন সহ অন্যরা এগিয়ে এসে ওড়ানা কেটে তাকে আড়া থেকে নামান। তৎক্ষনাৎ স্থানীয় এক চিকিৎসককে ডাকা হলে তিনি পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মামলার বাদি নিহতের ভাই মোন্তাজুল ইসলাম জানান,ভাগ্নে ও ভাগ্নে বউয়ের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন আমার বোন। বোনকে হত্যা করে আড়ায় ঝুলিয়ে দেওয়া হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন,আমরাতো সেটা দেখিনি। তবে বোনের মৃত্যুর সংবাদে ভাগ্নে পালিয়ে যাচ্ছিল। এসময় পাশের রামনগর গ্রাম থেকে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন। এঘটনায় নিহতের ভাই মোন্তাজুল ইসলাম বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেছেন। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে সঠিক ভাবে জানা যাবে,তার মৃত্যুর কারণ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’