ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় রেশম কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন
দীর্ঘ ২১ বছর ধরে বন্ধ থাকা ঠাকুরগাঁওয়ের অন্যতম মাঝারী শিল্প প্রতিষ্ঠান সুপ্রিয় রেশম কারাখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার ফিতা কেটে কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
সুপ্রিয় রেশম কারখানার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিয় গ্রæপের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ্ব মো: বাবলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, রংপুর আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মাহবুব উল হক, কারখানার জি.এম মো: বেলায়েত হোসেন, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোদাচ্ছের হোসেন, জেলা ব্যবসায়ি সমিতির সভাপতি মো: ফরিদুল ইসলাম (ফরিদ), জেলা ব্যবসায়ি কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, রেশম চাষী সাইদুর রহমান বাবু, আমির হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে কারখানার বিভিন্ন কর্মচারী, শ্রমিক, আ’লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯৭৭-৭৮ সালে বেসরকারি সংস্থা আরডিআরএস ঠাকুরগাঁওয়ে এই রেশম কারখানাটি স্থাপন করে। ১৯৯৫ সালে রেশম কারখানাটি আধুনিকীকরণের কাজ শুরু হয়ে শেষ হয় ১৯৯৮ সালের ডিসেম্বরে। লোকসানের অজুহাতে ২০০২ সালের ৩০ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। জমি, যন্ত্রপাতি ও কাচামাল সবই রয়েছে কারখানটিতে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ