ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিশ্ব জনসংখ্যা দিবসে সীতাকুণ্ডে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সৈয়দপুর


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৩-৮-২০২৩ বিকাল ৫:৩৯
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩ উপলক্ষ্যে  সীতাকুণ্ডে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন - এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
 
বৃহস্পতিবার ( ৩ আগষ্ট)উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা চেয়ারম্যান ও উপজেলা  পরিবার পরিকল্পনা কমিটির সভাপতি আলহাজ এস এম আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  জিয়াউল কাদেরের সঞ্চালনায়  উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, প্রধান বক্তা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।
 
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নাসরিন সুলতানা জুলি, ডা. সূচনা সাহা, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মো. শাহ আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা  শামসুন নাহার স্বর্ণা, তথ্য আপা আসমাউল হোসনা তন্বী, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান আলহাজ রেহান উদ্দীন,  সৈয়দপুরের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী সহ প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে আলহাজ দিদারুল আলম বলেন , সারা বিশ্বের মোট জনসংখ্যার ৪৯.৭ শতাংশ নারী ও কন্যাশিশু। তারপরও জনমিতিক আলোচনায় নারী ও কিশোরী তাদের জীবনের পছন্দ ও উপযুক্ত পেশা নির্বাচনের বিষয়ে কথা বলার সুযোগ কমই পায়। এছাড়া জনসংখ্যা নীতিতেও নারী ও কিশোরীর অধিকার সমভাবে উচ্চারিত হয় না। যার ফলে বিশ্বব্যাপী ব্যক্তি বিশেষের বিশেষ করে নারীদের দক্ষতা বৃদ্ধির সুযোগ সুবিধা প্রাপ্তি সীমিত হয়ে পড়ে। অথচ সমগ্র সমাজ ব্যবস্থায় সুখী-সমৃদ্ধ-টেকসই ভবিষ্যৎ গড়তে হলে নারী ও কিশোরীকে অগ্রাধিকার দিতে হবে সবার আগে।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ বছর পরিবার কল্যাণ সহকারী ভাটিয়ারীর সুলতানা মমতাজ, পরিবার পরিকল্পনা পরিদর্শক বারৈয়াঢালার মো. সাইফুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা সোনাইছড়ির রত্না রাণী নাথ, উপসহকারী মেডিক্যাল অফিসার সোনাইছড়ির মো. নুরুল আহাদ, সোনাইছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, অসরকারি সংস্থা মেরী স্টোপস ক্লিনিক ও ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র গ্রহণ করে।
 
এছাড়াও স্কুল কলেজের ছাত্রীদের নিয়ে আয়োজিত কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে সরকারি মহিলা কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে তাসফিয়া আকতার, সাজিয়া সুলতানা ও সাকিরা বিনতে সেলিম যুগ্মভাবে দ্বিতীয়, অর্পিতা রাণী দে, মাধ্যমিক পর্যায়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ম স্থান সমাপ্তি মিত্র (১০ম শ্রেণি), ২য় স্থান ওহী ফারাহ (৯ম শ্রেণি), ৩য় স্থান তাসনোভা হক ফারিন (৯ম শ্রেণি) অধিকার করে। এছাড়া কুইজ প্রতিযোগিতায় সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইরোজ আফরা চৌধুরী (১ম), শ্রেষ্ঠা দাশ (২য়), ফারহানা আকতার (৩য়) ও সীতাকুণ্ড উপজেলা সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তক দেবনাথ (১ম), সুমাইয়া নাজিম নওশিন (২য়), লামিয়া নুর সাহারা (৩য়) স্থানের পুরস্কৃত হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন