২০২৩ সালের নবীন আইনজীবীদের সংবর্ধিত করেছে চট্টগ্রাম ল গ্র্যাজুয়েটস এসোসিয়েশন
বাংলাদেশে আইনজীবীদের নিয়ন্ত্রণ ও সনদ প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলে গত ৯ মার্চ তালিকাভুক্ত হয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে সদস্য হিসেবে অনুমতি প্রাপ্ত বিজ্ঞ নবীন আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ল' গ্র্যাজুয়েটস এসোসিয়েশন সেই উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ৩১ জুলাই, সোমবার, সন্ধ্যা-৭টায়, চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে সংগঠনের সভাপতি এডভোকেট মাকসুদুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা ড. আজিজ আহমেদ ভূঞা, বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এ.এস.এম বজলুর রশিদ মিন্টু, চট্টগ্রাম জেলা জি.পি এড. নাজমুল আহসান খান, জেলা পি.পি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর পি.পি এড.আবদুর রশিদ, সি.এল.জি.এ'র প্রধান উপদেষ্টা ও স্পেশাল পি.পি এড.মেজবাহ উদ্দিন চৌধুরী। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন সি.এল.জি.এ'র সম্মানিত উপদেষ্টা এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, এড.জামাল উদ্দিন, এড.ওমর ফারুক শিবলী, এড.ফয়েজ উদ্দিন চৌধুরী, এড.মাসুদুল আলম বাবলু, এড.মাহাবুবুল আলম, স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম টিপু, সৈয়দ মাহমুদুর রহমান মামুন, নবীন আইনজীবী ড.মোশারফ হোসেন, এড.আলা উদ্দিন, এড.এমরান হোসেন প্রমুখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঞা ২০০ জনের অধিক নবীন আইনজীবীর হাতে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক
ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার
কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত
লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস