তালায় মাচায় ঝুলছে কৃষকের নতুন স্বপ্ন
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় প্রথম বারের মতো গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফলতা পেয়েছেন স্থানীয় চাষিরা। মালচিং পদ্ধতিতে মাচায় চাষকৃত ক্ষেতে ভরে গেছে হলুদ, কালো ও সবুজ তরমুজে। আশানুরূপ ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। একই সঙ্গে বেশ লাভেরও আশা করছেন তারা। সরজমিনে,তালা উপজেলার তেঁতুলিয়া ও ভাইড়া গ্রামের কৃষকের ক্ষেতে মাচায় ঝুলছে শত শত সুদৃশ্য তরমুজ। সুস্বাদু টুঙ্কিনারী, বুলেট কিং ও কানিয়া (বাংলালিংক) জাতের এসব তরমুজের কোনোটি বাজার জাতের সময় হয়েছে,আবার কোনোটি এখনো অপরিপক্ক । স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, আমি প্রথম বারের মতো এক বিঘা পাঁচ শতক জমিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছি। এজন্য মে মাসের শেষ সপ্তাহে বীজ রোপণ করি। ইতোমধ্যে আমার ক্ষেত তরমুজে ভরে গেছে। চলতি সপ্তাহ থেকে তরমুজ বিক্রি শুরু করেছি। এ প্রসঙ্গে স্থানীয় একটি বেসরকারি সংস্থার কৃষিবিদ নয়ন হোসেন বলেন, পিকেএসএফের অর্থায়নে উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের কৃষি খাতের আওতায়। কৃষকদের উচ্চমূল্যের ফসল হিসেবে গ্রীষ্মকালীন তরমুজ চাষে উদ্বুদ্ধ করা হয়। প্রথম বারেই তারা উল্লেখযোগ্য সফলতা পেয়েছে। আশা করি মালচিং পদ্ধতিতে মাচায় গ্রীষ্মকালীন তরমুজ চাষের প্রযুক্তি এই এলাকায় আরও সম্প্রসারিত হবে। তালা উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ বলেন, তালার ভাইড়া ও তেঁতুলিয়া গ্রামে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য পাওয়া গেছে। এ ক্ষেত্রে উন্নয়ন প্রচেষ্টা কৃষকদের সার্বিক সহযোগিতা করেছে। তাদের প্রশিক্ষণ দিয়েছে। সরকারের কৃষি বিভাগও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। গ্রীষ্মকালীন তরমুজ চাষের এই প্রযুক্তি আগামীতে আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করছি। অন্যদিকে তালা উপজেলায় এই সর্ব প্রথম তরমুজ চাষ বা দৃষ্টিনন্দন তরমুজ--ক্ষেত দেখতে প্রতিদিনই উৎসুুক জনতা ভীড় জমাচ্ছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’