ছবি দিয়ে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ নেতার সংবাদ সম্মেলন
রাজনৈতিক প্রতিহিংসায় চরিতার্থ হরণ করার উদ্দেশ্যে ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো.নূর উদ্দিন শামিম।
শনিবার সকালে সোনাইমুড়ী চড়ুইভাতি পার্টি সেন্টারের হল রুমে সংবাদ সম্মেলনে নূর উদ্দিন শামিম বলেন,“গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় যুব মহিলা লীগের এক নেত্রীর সাথে তার ছবি সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন ফেসবুক পেইজে ছড়িয়ে দেয়। এতে সোনাইমুড়ীতে তোলপাড় সৃষ্টি হয় ঐ ছবি ও ভিডিওকে কেন্দ্র করে। একটি রাজনৈতিক মহল দলীয় গ্রুপিংয়ের কারনে তার চরিতার্থ হরণ করার উদ্দেশ্যে অন্যের ছবির সাথে এডিট করে ছড়িয়ে দেয়। রাজনৈতিক ও সামাজিকভাবে তার বিরুদ্ধে এ অপপ্রচারে তিনি তীব্র নিন্দা জানান। এ নিয়ে ইতিমধ্যেই সাইবার ট্রাইবুনালে তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি বলেন,কিছু অশালীন ব্যাক্তি পেইক আইডি ব্যবহার করে এডিট করে অশালীন ছবি ছড়িয়ে দেয় ফেসবুকে। আর সেখান থেকে কিছু সংবাদকর্মী তা লুপে নিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করেন। আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য তারা এ কাজটি করেছে। আমার সংগঠনকে প্রশ্নবিদ্ধ করেছে।
শামিম আরো বলেন,আমার প্রশ্ন থাকবে ঐ হলুদ সাংবাদিকের প্রতি, আমার বিরুদ্ধে কী তার কাছে কেউ কোনো অভিযোগ দিয়েছে। তাহলে কেনো তারা অন্যের কথায় বশবত হয়ে এ মিথ্যাচার করছে? একাত্তরের পরাজিত শক্তিরা আবার মাথাচাড়া দিচ্ছে। তারা আবার আগুন সন্ত্রাস ও গুজব সন্ত্রাসে লিপ্ত হচ্ছে। এধরনের মিথ্যাচারে কেউ কর্ণপাত করবেন না। আমি আমার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবো। পরিশেষে আমি এর নিন্দা জানাই এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই বলেও বলের তিনি।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক দিলদার হোসেন নোবেল,যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন,পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু
চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, আটক ২
জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপা উপজেলা: ইউএনও আবু জর মো. ইজাজুল হকের দক্ষ নেতৃত্বে অনন্য সাফল্য
গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখল সৈয়দ শরিফুল ইসলাম জিদান
ঈশ্বরদীর দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছগির উদ্দিনের অনিয়ম ঢাকার অপচেষ্টা শুরু
লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব মোটর সাইকেল র্যালি অনুষ্ঠিত
দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
গোপালগঞ্জ সদর দলিল লেখক সমিতির নেতৃত্বে ফায়েকুজ্জামান ও তৈয়াবুর রহমান নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত
কুড়িগ্রামে বর্ষা মৌসুমে পানির অভাবে পাট জাগ দিতে পারছেন চাষীরা
ঠাকুরগাঁওয়ে ই-বেইল বন্ড কার্যক্রম এর শুভ উদ্বোধন
কাপ্তাইয়ে আশিকার সমন্বিত মা-শিশু সহায়তা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের অবহিতকরণ সভা
ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
আইনি সহায়তার কথা বলে ডেকে গৃহবধূকে পুলিশের এসআই কর্তৃক ধর্ষণ!
Link Copied