ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে গৃহবধূর ঘরে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার : মালামাল উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৪:২
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের পাওনান গ্রামের গৃহবধূর ঘরে চুরির ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মালামাল। জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।
 
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুন মোল্লার ছেলে রবিউল ইসলাম (২৬), ভাড়ারিয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে নাঈম মোল্লা (৩৩), মোতালেব মিয়ার ছেলে শাহিনুর মিয়া (৩০) ও গোপালখালী গ্রামের মোজাহার শিকদারের ছেলে ইমন শিকদার (২৩)।
 
ভাস্কর সাহা জানান, গত ৩১ জুলাই ভোরে ওই গৃহবধূর বাড়ির গেটের তালা ভেঙে চোরেরা একটি মোবাইল ফোন ও ১ লাখ ৫৮ হাজার টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। পরে ২ আগস্ট ওই গৃহবধূ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
 
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামিনুর রহমান জানান, গৃহবধূর চুরি যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে মঙ্গলবার রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে প্রেরণ করা হলে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়াও চুরি যাওয়া সমস্ত মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ