ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সেশনজট কমাতে ইবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বাতিলের দাবি


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ৪:৩৯

সরকারী নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। ওইদিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ বন্ধ থাকবে তবে অফিসসমূহ যথারীতি চলবে। গত ৩০শে জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, উন্নয়ন প্রকল্পের ব্যয়, রিভিনিউ খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫% সাশ্রয় করা আবশ্যক। এজন্য সপ্তাহে প্রতি সোমবার অনলাইন ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ শনিবার (৫ আগস্ট) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। দুপুর ১টার দিকে দলীয় টেন্ট হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে মানববন্ধনে সমবেত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ইমানুল ইসলাম, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান সুইট, সহ-সভাপতি মেহেদী রাফি প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সেশনজট তৈরী হয়েছে। এর উত্তোরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ। অথচ সেশনজট নিরসন না করে বাড়তি সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একইসাথে সোমবার পরীক্ষা নিতে পারবে না বিভাগগুলো। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতিদ্রুত সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরে না আসলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতা-কর্মীরা।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন