ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে মামলা
ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার মাদারগঞ্জ গ্রামের এক কলেজছাত্রী (১৭) অপহনের অভিযোগে মামলা দায়ের করা হয়। শনিবার ছাত্রির পিতা ওই গ্রামের মো: সাদেকুল ইসলাম (৫০) ভুল্লী থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, সরকারী মহিলা কলেজের একাদশ শ্রেণীতে পড়–য়া ওই ছাত্রীকে একই এলাকার রাজু ইসলাম (২৩) নামে এক যুবক কলেজে যাতায়াতকালীন প্রেমের প্রস্তাব দিলে ওই ছাত্রী তা প্রত্যাখ্যান করে। এ অবস্থায় পারিবারিকভাবে ওই ছাত্রীর বিয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসলে রাজু ইসলাম তা ভেঙ্গে দেয়। ওই ছাত্রীকে তার পরিবার যাতে করে অন্যত্র বিয়ে না দেয় এ বিষয়ে হুমকি-ধমকী দিয়ে অপহরনের ভয় দেখায়। এরই পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই রাজু ইসলাম একদল লোক নিয়ে ওই ছাত্রীকে গভীর রাতে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। এ সময় ছাত্রীর ভাই সোহেল রানা আসামীদের দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রæত উপস্থিত হলেও আসামীরা ছাত্রীটিকে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। মামলায় আসামীরা হলেন ভুল্লী থানার মাদারগঞ্জ গ্রামের মৃত আতাবুর রহমানের ছেলে মো: রাজু ইসলাম (২৩), সলেমান আলীর ছেলে রবিউল ইসলাম (৩২), আবু হামিদ ওরফে হামিদুল, মৃত কছিম উদ্দীনের ছেলে সলেমান আলী (৫৫) ও তার ভাই নজরুল মুন্সি (৪৫), নুর ইসলাম কান্ডালের ছেলে রাবিক, রুবেল ইসলামের ছেলে সজিব, সদর থানার বেগুনবাড়ী গ্রামের দবিরুলের ছেলে আকবর আলী (৭০)। ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ওই ছাত্রীটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied