ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে বিএনপির উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


আনিছুর রহমান, রূপগঞ্জ photo আনিছুর রহমান, রূপগঞ্জ
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৪:৯

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুল মতিন চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুরে জেলা বিএনপির নির্দেশনায় রূপগঞ্জ থানা বিএনপির উদ্যোগে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকার নিজ বাসভবনসহ মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে মরহুম আব্দুল মতিন চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. মাহাফুজুর রহমান হুমায়ুন, জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন ভূঁইয়া, আশরাফুল হক রিপন, হামিদুল হক খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান ভূঁইয়া, কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাড. গোলজার হোসেন, জেলা জাসাসের সভাপতি জাকির হোসেন, রূপগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি হাজী সেলিম, যুবদল নেতা আব্দুল কাউয়ুম প্রধান, আবু মাসুম, তারিকুল ইসলাম বিপুল, যুবদল নেতা মফিকুল ইসলাম খান, আব্দুল্লাহ মিয়া, রোকন মিয়া, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, মাসুদুর রহমান মাসুদ, কাঞ্চন পৌর ছাত্রদল নেতা শাহিন মিয়াসহ অনেকে।

উল্লেখ্য, আব্দুল মতিন চৌধুরী নারায়ণগঞ্জরে রূপগঞ্জে ১৯৭৯ সাল থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারে প্রথমে বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পান। তার জন্ম ১৯৪০ সালে ১ সেপ্টেম্বের রূপগঞ্জের কাঞ্চনে । তিনি ২০১২ সালের ৪ আগস্ট ৭৮ বছর বয়সে মারা যান।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা