জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান
৫ আগস্ট ২০২৩ রোজ শনিবার বিকাল ০৩.৩০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিয়াম ফাউন্ডেশন, ইস্কাটন মিলনায়তনে জেলা প্রশাসন, ঢাকার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ঢাকা জনাব আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার, ঢাকা জনাব মো: আসাদুজ্জামান পিপিএম( বার), সিভিল সার্জন, ঢাকা ডা: আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক, ঢাকা বলেন " বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ক্রীড়া ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বাধীনতা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।
এ প্রজন্মের ছাত্রছাত্রীরা আমাদের চেয়ে বেশি সৌভাগ্যবান তারা শেখ কামাল তথা মুক্তিযুদ্ধের সঠিক তথ্য জানতে পারছেন, আমাদের সময় এ সুযোগ ছিলোনা। তিনি আরো বলেন ' ভৌগোলিক স্বাধীনতার পাশাপাশি শেখ কামাল এদেশের মানুষের সাংস্কৃতিক ও সৃজনশীল মনন প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেছিলেন।বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার, ঢাকা বলেন, " স্বাধীনতা বিরোধী পুরানো শুকুনেরা আবার স্বাধীনতা সার্বভৌমত্বকে কামছে ধরতে চাচ্ছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), ঢাকা কাজী হাফিজুল আমিন।পরে সভায় যুব ও ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে ০৮জন উদ্যোক্তাকে যুব উন্নয়ন ঋণ প্রদান করা হয় ও ছাত্র- ছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়। উক্ত সভায় জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী , জেলার অন্যান্য দফতরের দফতর প্রধানগণ, ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন