চট্টগ্রামে এ এসআই বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে জোর পূর্বক ষ্ট্যাম্প নেয়ার অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়া থানার এ এস আই সিরাজের বিরুদ্ধে জোর পূর্বক খালি ষ্ঠ্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জোর পূর্বক খালি ষ্ঠ্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় প্রবাসীর স্ত্রী চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম কাঠগড় নতুন চর এলাকার প্রবাসী মোহাম্মদ হোসেনের স্ত্রী ইয়াছমিন আকতারের বিরুদ্ধে অভিযোগের কথা বলে গ্রেফতারের ভয় দেখিয়ে কিশোর গ্যাং লিডার এবং এলাকার কিছু সন্ত্রাসীদের সাথে নিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে ২০ হাজার টাকা নিয়ে এস আই সিরাজ চলে আসে। কিছুদিন পর এ এসআই সিরাজ আবার ভয় দেখিয়ে ৮ হাজার টাকা নেন। গত ২২ মে এক মহিলাকে দিয়ে সাড়ে ৫ লাখ টাকা পাবে বলে এ এস আই সিরাজ ভুয়া অভিযোগ করান। উক্ত অভিযোগ মিমাংসা করার জন্য এ এস আই ফিরোজ চাপ সৃষ্টি করে। তিন লাখ টাকার মধ্যে সমাধান করে দিবে বলে খবর পাঠান। সমাধান না করলে গ্রেফতার করার হুমকি দেয়। গত ২৮ মে সকাল ১০ টায় খালি ৩শ টাকার ষ্ঠ্যাম্পে স্বাক্ষর নেয়। গত ২৭ জুলাই রাতে তার মোবাইল থেকে কল করে জানিয়ে দেয় আগামী ২৮ আগস্ট মধ্যে টাকা পরিশোধ করতে হবে। গত ৩ আগস্ট প্রবাসীর স্ত্রী ইয়াছমিন আকতার চট্টগ্রাম জেলা সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। এ এস আই সিরাজসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে জানার জন্য এ এস আই সিরাজের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে মোবাইলে পাওয়া যাইনি।
এ বিষয়ে অভিযোগকারী ইয়াছমিন আকতার বলেন, আমার কাছ থেকে জোর করে ২৮ হাজার টাকা নিয়েছে এস আই সিরাজ এক মহিলাকে দিয়ে মিথ্যা অভিযোগ করে আমার কাছ থেকে আরও টাকা হাতিয়ে নেয়ার চেষ্ঠা করছে। উক্ত মহিলার সাথে সমঝোতা করার জন্য আমাকে চাপ সৃষ্টি করছে এবং জোর পূর্বক খালি স্ট্যাম্প নিয়েছে আমাকে গ্রেফতারের হুমকি দিচ্ছে আমি ঘটনায় জড়িতদের বিচার চাই।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত