এসএসসির ফলে সন্তুষ্ট নয় ঢাকার ৭৩ হাজার শিক্ষার্থী
সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রকাশিত ফল চ্যালেঞ্জ করেছে ঢাকা শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী। এ জন্য তারা ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। বোর্ড এসব আবেদন যাচাই বাচাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ করবে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল ইসলাম বলেন, ঢাকা শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফলাফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। নিয়ম অনুযায়ী তা যাচাই-বাছাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ করা হবে।
গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এবার সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী ফেল করেছেন। আবার অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পাননি। ফেল করা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পেয়েছিলেন। ফল প্রকাশের পরদিন ২৯ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয় এবং ৪ আগস্ট শেষ হয়।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। এগুলো হলো, উত্তরপত্রের সব প্রশ্নের উত্তরের জন্য সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। এসব পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়। এই চারটি জায়গায় কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।
এমএসএম / এমএসএম
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা