কুবি সাংবাদিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইবিতে মানববন্ধন
সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ক্যাম্পাসে মুক্ত সাংবাদিকতার চর্চা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা। রোববার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাসের 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালের সামনে ইবি সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন মানববন্ধনে একাত্মতা পোষণ করেন।
প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুঞ্জুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমানুল সোহান ও দপ্তর সম্পাদক তাজমুল হক জায়িম ও অর্থ সম্পাদক রিফাত। এ ছাড়া প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আজাহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিব রেদওয়ান বক্তব্য প্রদান করেন। সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ ও সদস্য ইমরানসহ সমিতি ও প্রেস ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির পক্ষে সাফাই গেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দেওয়া বক্তব্য কোড করে নিউজ করেছিলেন সাংবাদিক ইকবাল মনোয়ার। পরবর্তীতে কোনো ধরনের তদন্ত ছাড়াই সাংবাদিক ইকবাল মনোয়ারকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছেন উপাচার্য। ব্যক্তিগত আক্রোশবশত উপাচার্যের এমন হঠকারী সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অনতিবিলম্বে বহিষ্কৃত সাংবাদিক ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। এ সময় বক্তারা উপাচার্যকে তাঁর এমন হটকারী সিদ্ধান্তের জন্য মিডিয়ার সামনে এসে ক্ষমা চাওয়ার দাবি জানান। এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।
জানা যায়, গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন দুর্নীতির বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘অনেকেই বলে দেশে দুর্নীতির কারণে উন্নয়ন হচ্ছে না। কিন্তু আমি বলব উল্টো কথা। দেশে দুর্নীতি হচ্ছে বলেই উন্নতি হচ্ছে।’ উপাচার্যের এমন বক্তব্য সংবাদে তুলে ধরায় ২ আগস্ট (বুধবার) ইকবাল মনোয়ারকে সাময়িক বহিষ্কারাদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু