সুন্দরবনে অবৈধ ভাবে মাছ ও কাকড়া ধরার অভিযোগে ৫৪টি মামলায় আটক শতাধিক
সরকারি নির্দেশনা মোতাবেক জুন, জুলাই ও আগস্ট মাসের প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে। অবৈধ ভাবে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে গত ২মাসে (জুন-জুলাই) ৮টি ইঞ্জিন চালিত ট্রলার, ১শত ৩০টি নৌকা এবং অবৈধ কাঁকড়া পরিবহন কালে। একটি পিকআপ ভ্যান জব্দ করা পূর্বক ১০১ জনকে আটক করেন বন বিভাগ কর্তৃপক্ষ। ওই সময় আরো উদ্ধার করা হয় অবৈধ ভেসালী জাল, নিষিদ্ধ কীটনাশক, হরিণ ধরার ফাঁদ, শুটকি চিংড়ি সহ অন্যান্য সরঞ্জাম। সরকারি নির্দেশনায় গত পহেলা জুন হতে ৩ মাসের জন্য সুন্দরবনে সকল ধরণের পাশ-পারমিট বন্ধ ঘোষণা করে বন বিভাগ। শুধু জেলে বাওয়ালী নয়, সেই সাথে পর্যটকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারী করা হয়। তারপরও কিছু অসাধু মানুষ গোপনে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করার অপচেষ্টা চালায়। এ সকল অপরাধ প্রতিহত করতে সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সমন্বয়ে সুন্দরবনে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এসময় বন বিভাগের সদস্যরা অসংখ্য নৌকাসহ এর সাথে জড়িত জেলেদের আটক করতে সক্ষম হয়েছে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ সূত্রে জানা যায়, গত ২ মাসে সাতক্ষীরা রেঞ্জে ৭টি পিওআর মামলা দায়ের করা হয়েছে। এ সকল মামলায় ২২জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ৩১টি ইউডিওআর মামলা এবং ১৬টি সিওআর মামলা দায়ের করা হয়েছে।যার আসামী সংখ্যা ৭৯জন। যা বিভাগীয় পর্যায়ে মামলা নিষ্পত্তির মাধ্যমে ২৩ লক্ষ ৩৬ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে। এবং সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময় বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সদস্যরা প্রতিনিয়ত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতোমধ্যে বন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে। অনেককে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে বলে জাতীয় দৈনিক সকালের সময়কে জানান ।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা
বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ
শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”
শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু
শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার
তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি
সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন
ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন
লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন
পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত