ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-৮-২০২৩ দুপুর ১:১০
গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। নিহত হলেন- কুমিল্লার মেঘনা থানার বড়ইয়া কান্দি এলাকার মজিদ সরকারের ছেলে আনোয়ার হোসেন (৬৬)।
 
কারাগার সূত্রে জানা গেছে, ২০০৬ সালে মতিঝিল থানার ১২(৯)০৬ নং মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কাশিপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন আনোয়ার হোসেন। সোমবার ভোর পৌনে ৫ টার দিকে হঠাৎ কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি।  সেখান থেকে তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। এ কারাগারে তার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দি নং ২১০৯। গত ২০১৫ সালের ৯ জানুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। 
 
কাশিমপুর সিকিউরিটির কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, অসুস্থ হয়ে পড়লে আনোয়ার হোসেনকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস