ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

বিএনপি-জামায়াতকে কোনো নৈরাজ্য করতে দেবে না ডেমরা থানা আওয়ামী লীগ


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৭-৮-২০২৩ দুপুর ২:৭

বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্যের প্রতিবাদে এবং জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের  কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের উদ্দ্যোগে শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে বর্ধিত সভা করেছে ডেমরা থানা আওয়ামী লীগ। 

রোববার (৬ আগস্ট) রাতে ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। 

মশিউর রহমান মোল্লা সজল বলেন, ঢাকা -৫ নির্বাচনী এলাকায় বিএনপি-জামায়াতকে কোনো নৈরাজ্য করতে দেবে না। নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, বিএনপি ও জামায়াত আন্দোলনের নামে কোনোধরনের নৈরাজ্য করলে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন।  নির্বাচনের আগে এই এলাকায় তাদের কোনো নৈরাজ্যকর কর্মসূচি করতে দেবেন না।

৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুলের সভাপতিত্বে এবং বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিমের সঞ্চালনায় সভায় বক্তব্যে রাখেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন শরিফ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদুল কবির রাজু  ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী আবুল কালাম আজাদ, ৬৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুহুল আমিন মোল্লা, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: সোহেল খান, ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনামুল ইসলাম এনাম,৬৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী জয়নাল হাজারী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন, ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাফর আহমেদ বাবু,৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরিফুর রহমান  সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক

কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন

দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন

পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক

বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার

সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী

দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির

আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১

ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র‍্যালি ও আলোচনা সভা

ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার