ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে আরও ৭৫১ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-৮-২০২৩ দুপুর ২:৫৮

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জেলায় আরও ৭৫১ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর।সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।  
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, মজিবর রহমান খান, শাহীন ফেরদৌস, সামসুজ্জুহা প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান জানান, জেলায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) মোট ৭৫১ ভূমিহীন ২ শতক করে জমি ও ১টি করে ২রুম বিশিষ্ট গৃহ পাবেন। এর মধ্যে সদর উপজেলায় ৫৫০টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ৩৪৩টি, পীরগঞ্জ উপজেলায় ৩৫৩ টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ১৯৮টি ও রাণীশংকৈল উপজেলায় ৩৭০টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে ২১০টি। মুজিববর্ষ উপলক্ষে আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের ৭৫১টি সহ সারাদেশে একযোগে ২২ হাজারের বেশি ভূমিহীন, গৃহহীন, ছিন্নমুল, অসহায়, দরিদ্র শ্রেণির মানুষদের জন্য জমি ও নতুন ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত