ট্রেন থেকে তেল চুরি করে বিক্রির সময় ৪৫ লিটার তেলসহ দু’জন গ্রেফতার
ঈশ্বরদী থেকে রাজশাহী হয়ে রহনপুরের মধ্যে চলাচলকারী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের তেল চুরি করে বিক্রির সময় তেলসহ হাতে নাতে আটক হয়েছে রেলকর্মচারীসহ দু‘জন। রবিবার রাতে রহনপুরপুর থেকে রাজশাহী হয়ে ট্রেনটি ঈশ্বরদী আসার পথে আজিমনগর স্টেশন থেকে তাদের আটক করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা। আটককৃতরা হলো আন্তঃনগর ঈশ্বরদী কমিউটার এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিন ও নাটোরের গোপালপুর পৌর এলাকার বিরোপাড়া গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে রোকনুজ্জামান রোকন । রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) জি শাখার এসআই সরফরাজ,রাজশাহী গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক উজ্জল আলী জানান, রেলকর্মচারী হেলাল আজিমনগর স্টেশনে পাঁচ লিটারের তেল ভর্তি ৬ বোতল পাওয়ার কার থেকে রোকনের কাছে বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয় । এসময় ৬ জার ভর্তি ৪৫ লিটার ডিজেলসহ তাদের ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কারাগারে নিয়ে আসা হয়।
নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, রহনপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরি করে বিক্রির সময় রেলওয়ে পাওয়ার কারের ড্রাইভারসহ ক্রেতাকে হাতেনাতে আটক করেছে গোয়েন্দা শাখার একটি দল। আসামিদের নিজস্ব হাজতখানায় তাদের নামে মামলা দিয়ে রেলওয়ে জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা