থানায় জিডি
শ্রমিকদের অধিকার আদায় করতে গিয়ে এক নারী শ্রমিক প্রতিনিধিকে হুমকি
সাভারে শ্রমিকদের অধিকার আদায় করতে গিয়ে এক নারী শ্রমিক প্রতিনিধিকে প্রাণ নাশের হুমকিসহ নানা ধরনের হুমকির অভিযোগ উঠেছে কারখানা কতৃপক্ষের বিরুদ্ধে। এঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী শ্রমিক প্রতিনিধি।
সোমবার সকালে সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ।এর আগে গত ২৬ জুলাই সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈরের গোল্ডস্টার কারখানার এমডি মো. রেজা আহমেদ ও তার সহযোগীরা এই হুমকি প্রদান করেন।
ভুক্তভোগী বরিশাল জেলার উজিরপুর থানার উত্তর মোড়াকাঠি গ্রামের লতীফ রাড়ির বংশের মেয়ে। তিনি বর্তমানে ছোট কালিয়াকৈর এলাকার আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থেকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সাভার শাখার মহিলা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গোল্ডস্টার কারখানার ১৯ জন শ্রমিক বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনে লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৬ জুলাই সকাল ১০ টার দিকে কারখানায় গেলে কারখানা কতৃপক্ষ চড়াও হয়। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে চাইলে বিবাদী বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। সাভার থেকে বিদায় করাসহ খুন জখমের ভয়ভীতি দেখিয়ে ফ্যাক্টরী থেকে বের করে দেয়। বর্তমানে বাদি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই বিষয়ে সাভার থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বলেন অভিযোগ পেয়েছি,
বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন