ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে : তাপস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২১ বিকাল ৬:৫০

এডিস মশা (ডেঙ্গু) নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (৪ আগস্ট) খিলগাঁওয়ের পিডব্লিউডি কলোনিতে মশা নিধন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তাপস বলেন, আমাদের এলাকায় যে সরকারি আবাসনগুলো রয়েছে, আমরা তাদেরকে বারবার চিঠি দিয়েছি, সতর্ক করেছি। আমরা বলেছি যেন তারা সেগুলো পরিষ্কার করেন। আপনারা লক্ষ্য করেছেন, আজকেও আমি পরিদর্শনে এসে দেখলাম, এখানে লার্ভা পাওয়া গেছে। এটি আসলে খুবই দুঃখজনক।

তিনি বলেন, আমরা যদি নিজেরা নিজেদের এলাকা পরিষ্কার-পরিছন্ন না রাখি, উৎসগুলো নিধন না করি, তবে এটা (ডেঙ্গু নিয়ন্ত্রণ) অত্যন্ত কঠিন। তারপরও আমরা কাজ করে চলেছি। আমরা আশাবাদী, এই চিরুনি অভিযানের ফলে ডেঙ্গু রোগ বা এডিস মশার বিস্তার আমরা নিয়ন্ত্রণ রাখতে পারব।

মেয়র বলেন, আমরা এখন কঠোর হচ্ছি, জরিমানা করছি। তারপরও আমরা দায়িত্বহীনতা ও উদাসীনতা লক্ষ্য করছি। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা যদি সবাই দায়িত্বশীল ভাবে কাজ করি তাহলে এটার বিস্তার এত দূর হতে পারে না। আমরা এখন ঘরে ঘরে যাচ্ছি। যত তথ্য পাচ্ছি, সবগুলোই আমরা নির্দিষ্টভাবে সেখানে গিয়ে কাজ করছি। জনগণ সচেতন না হলে এক কোটি ২০ লক্ষ জনবসতির এই শহরে এডিস নিয়ন্ত্রণ কার্যক্রম অত্যন্ত কষ্টসাধ্য উল্লেখ তিনি বলেন, তারপরও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে মেয়র টিটি পাড়া পাম্প স্টেশনসংলগ্ন মাণ্ডা খালে বৃক্ষরোপণ করেন। পরে তিনি মতিঝিল টি অ্যান্ড টি কলোনিতে মশক নিয়ন্ত্রণ, সেগুনবাগিচা ও ইস্কাটন গার্ডেন রোডে নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন।

জামান / জামান

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল