ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার হওয়া বৃদ্ধাকে পরিবারের কাছে হস্তান্তর
সদর উপজেলার বড় খোঁচাবাড়ী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধার পরিচয় মিলেছে। সোমবার ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।
ওই বৃদ্ধার নাম মোছা: হাফিজা বেগম (৫৫)। তিনি নাটোর জেলার সদর থানার গোকুলনগর গ্রামের মো: শফিকুল ইসলামের স্ত্রী। ওই দিন জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে তাকে তার স্বামী ও সন্তান মো: শামিমের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তাকে একটি এ্যাম্বুলেন্সে করে বিনা খরচে নাটোরে পাঠানো হয় এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। তাকে গ্রহনের সময় কান্নায় আবেগ আপ্লুত হয়ে তার স্বামী শফিকুল ইসলাম এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা প্রশাসককে মানবিক উল্লেখ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। হস্তান্তরেরকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহামেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম, হাসপাতাল সমাজসেবা অফিসার সালেহা খাতুনসহ হাফিজা বেগমের পরিবারের অন্যান্য সদস্যরা।
জানা যায়, গত ২০ জুন ঠাকুরাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ী এলাকায় একটি পরিত্যক্ত ভবনে ওই বৃদ্ধার সন্ধান পায় স্থানীয়রা। তার শরীরে দুর্গন্ধ থাকায় স্থানীয়রা কেউ তার কাছে যেতে পারেনি। তিনি প্রায় ১৫ দিন সেখানে অবস্থান করছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানতে পারেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। তিনি তাৎক্ষনিক ওই বৃদ্ধাকে উদ্ধার করে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু করার ব্যবস্থা করেন। এ সময় তিনি কোন নাম পরিচয় বলতে পারেননি। অবশেষে বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি মুটামুটি সুস্থ হয়ে ওঠেছেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ