ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়িতে ভুয়া এন এস আই সদস্য গ্রেপ্তার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৮-৮-২০২৩ বিকাল ৫:৫৯
গাজীপুরের কোনাবাড়ীতে বিপ্লব কান্তি দাস (৩৩) নামে গোয়েন্দা সংস্থার পরিচয়দানকারী (এন এস আই) ভুয়া এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
 
মঙ্গলবার ( ৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় তাকে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব কান্তি দাস, সুনামগঞ্জের জামালগঞ্জ থানার নয়াহালট গ্রামের সত্য রঞ্জন দাসের ছেলে। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিপ্লব কান্তিদাস কোনাবাড়ী আমবাগ মিতালি ক্লাব এলাকায় এসে বিগত তিন থেকে চার মাস ধরে সরকারি কর্মকর্তা গোয়েন্দা সংস্থার (এন এস আই) সদস্য পরিচয় দিতো। গত (৩ আগষ্ট) মিতালি ক্লাবে বোরহান উদ্দিন এর চায়ের দোকানে এসে বলে আপনার নামে দুইটি মামলা হয়েছে। একটি মামলা নারী ও শিশু নির্যাতন অপরটি টাকা সংক্রান্ত। ওই সময় বিপ্লব কান্তিদাস চায়ের দোকানদারকে বলে কোন চিন্তা করবেননা আজকে দিনের মধ্যে বাদীর সাথে কথা বলে মামলা শেষ করে দিবো। এই কথা বলে চায়ের দোকানদারকে কোনাবাড়ী নতুন বাজার নিয়ে যায়। নতুন বাজার যাওয়ার পর বলে মামলা নিষ্পত্তি  করতে ৭৫ হাজার টাকা লাগবে।
 
ভুক্তভোগী সরল বিশ্বাস করে  মনে তার আত্মীয় স্বজন এর কাছ থেকে সুদের উপরে ৭৫ হাজার টাকা প্রতারক বিপ্লব কান্তি দাসকে দেয়। পরে সে টাকা নিয়ে চলে যায়। গতকাল সোমবার দুপুরে ভুক্তভোগীর চায়ের দোকানে আসলে মামলার বিষয় জিজ্ঞেস করলে একেক সময় একেক ধরণের কথা বলতে থাকে। তার কথাবার্তা সন্দেহ হলে কোনাবাড়ী থানা পুলিশ ও গাজীপুর এন এস আই অফিসে অবগত করা হয়। পরে সে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। 
 
এঘটনায় বাদী হয়ে ভুক্তভোগী বোরহান উদ্দিন কোনাবাড়ী থানায় একটি প্রতারণার মামলা দায়ের  করেছেন। 
 
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, গোয়েন্দা সংস্থা (এন এস আই) এর পরিচয় দানকারী বিপ্লব কান্তি দাসকে আজকে বেলা সাড়ে ১১ টা সময় আমবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস