সাটুরিয়ায় টেক্সটাইল মিলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪
মানিকগঞ্জের সাটুরিয়ায় টেক্সটাইল মিলে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এছাড়া উদ্ধার করা হয়েছে লুট হওয়া সুতা এবং ডাকাতির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- রাইজিং নিট টেক্সটাইলস লিমিটেডের গোডাউন ম্যানেজার টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বাইশকাল গ্রামের আব্দুল করিম (৩৮), পাবনার আতাইকুলা থানার গঙ্গারামপুর গ্রামের মো. রেজাউল (৩২), ঢাকার আশুলিয়া এলাকার ওবায়দুল (৪২) এবং মাগুরার মোহাম্মদপুর থানার জাঙ্গালিয়া গ্রামের লিটন শেখ (৩৬)।
ভাস্কর সাহা জানান, উপজেলার নয়াডিঙ্গী এলাকায় রাইজিং নিট টেক্সটাইলস মিলে গত ১ আগস্ট রাত আড়াইটার দিকে হামলা চালায় ১২-১৩ জনের ডাকাত দল। এ সময় ডাকাত সদস্যরা প্রথমে সিকিউরিটি গার্ডদের মারপিট করে হাত-পা ও মুখ বেঁধে রাখে। এরপর গোডাউনের সামনে থেকে তিন ধরনের প্রায় ৪৩ লাখ টাকা মূল্যমানের সুতা একটি নাম্বারবিহীন কার্ভাডভ্যানে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোম্পানির ডিজিএম (অ্যাডমিন) মোশারফ হোসেন সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি কার্ভাডভ্যানকে সন্দেহ করে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) রাতে সাভারের আশুলিয়াসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সুতাভর্তি কার্ভাডভ্যানটি উদ্ধার ও চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, এ ডাকাতির সাথে জড়িত ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied