ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সমবায়ের বেদখল সম্পত্তি উদ্ধারে কাজ করতে হবে- আ.জ.ম. নাছির উদ্দীন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ১২:৩

চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড’র ৫০তম বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার চসিক থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান সাবেক ময়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুরাদ আহম্মদ, চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি. এর সহসভাপতি মো. মোজাম্মেল হক, সদস্য মুজিবুর রহমান, মো. সাজ্জাদ, শওকত আলী, সমবায়ীদের মধ্যে রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম, হাটহাজারী ইউসিসিএ লিমিটেড চেয়ারম্যান সুলতানুল আলম চৌধুরী, কধুরখীল কৃষি সমবায় সমিতি লিমিটেড সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি ইউসিসিএ লিমিটেড চেয়ারম্যান এডভোকেট নুরুল আবছার হেলাল প্রমুখ। সভায় চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি.’র ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ এরফানুল হক, ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল আলম চৌধুরী সবুজ, সহকারি পরিদর্শক মৃত্যুঞ্জয় দাশসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সমবায়ী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামের পটিয়া,চন্দনাইশ, ফটিকছড়ি, রাঙ্গুনিয়াসহ চট্টগ্রাম মহানগর এলাকাতেও সমবায়ের নিজস্ব হাজার কোটি টাকার সম্পত্তি বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান কর্তৃক দখল হয়ে রয়েছে। এসব সম্পত্তি উদ্ধারে চট্টগ্রামের স্ব স্ব এলাকায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, সমবায়ীদেরকে আন্তরিক ও সম্মিলিত শক্তিতে কাজ করতে হবে। এসব সম্পত্তি উদ্ধার করা গেলে সমবায় দপ্তর আরো শক্তিশালী হবে এবং সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার