ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জনস্বার্থ রক্ষায় ব্যর্থ জলাবদ্ধতা নিরসণ প্রকল্প -চসিক


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ১২:৪

জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার প্রকৃতি সম্পর্কে ভাল ধারণা থাকায় সিডিএ'র জলাবদ্ধতা নিরসণ প্রকল্পে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা এবং তাদের পরামর্শ নেয়া উচিত ছিল। এটি করা হয়নি বলেই জলাবদ্ধতা নিরসণ প্রকল্প জনস্বার্থ রক্ষায় ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এশাধিক কাউন্সিলর। গত মঙ্গলবার (৮ আগস্ট) টাইগারপাস্থ চসিক কার্যালয়ে জলাবদ্ধতার কারণ এবং স্বল্প ও  দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে চসিকের আয়োজিত সভায় এমন মন্তব্য করে আয়োজিত সভায় একাধিক কাউন্সিলর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) দ্রুততম সময়ে জলাবদ্ধতা প্রকল্প শেষ করতে তাগিদ দেয়ার জন্য সিটি মেয়রের কাছে আবেদন জানান।  

এসময় সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রেকর্ড পরিমাণ বৃষ্টি,  ঢলের পানি, জোয়ার আর অসমাপ্ত প্রকল্প-সব মিলিয়ে চট্টগ্রামতো বটেই বান্দরবান আর সাতকানিয়ার মতো এলাকায়ও পানি উঠেছে। আমরা পানিবন্দি মানুষদের বাসায় বাসায় খাবার পৌঁছে দিচ্ছি। মানুষ কষ্টে আছে। আমরা দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছি। তিনি চসিক প্রকৌশল বিভাগকে বিদ্যমান অবস্থায় ড্রেনেজ ব্যবস্থার আরো উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা প্রদান করেন। 

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সংস্কার কাজের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি এবং জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। এবারের জলাবদ্ধতা মোকাবিলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমনভাবে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে নগরীতে এ ধরনের জলাবদ্ধতা না হয়।  
প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কের বিবরণ এবং তা সংস্কারের কৌশল তুলে ধরে চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক বলেন, বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে আমরা কাজ করছি এবং যেসব পয়েন্টে বিভিন্ন বাধার কারণে পানি জমে আছে সেসব বাধা সরানোর জন্য কাজ চলছে। কয়েকটি সরকারি সংস্থা ইউটিলিটি সার্ভিস লাইন বসানোয় নগরীতে জলপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে সংস্থাগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে। দীর্ঘমেয়াদী সমাধান চাইলে ড্রেনেজ সার্কেল গড়ে তুলতে হবে। অর্থাৎ সিভিল ও মেকানিকেল ইঞ্জিনিয়ারের সমন্বয়ে একটি বিশেষায়িত টিম গড়ে তুলতে হবে, যারা সারা বছর নগরীর জলপ্রবাহ, খাল-নালার পানি তোলার কাজ তদারক করবে এবং মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করবে।"

মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম উপস্থিত সকল কাউন্সিলরকে এলাকায় ড্রেনে কোন প্রতিবন্ধকতা আছে কিনা দেখার ও দ্রুত সমাধানের চেষ্টা করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। তিনি দ্রুত রাস্তায় সৃষ্ট গর্তগুলো ভরাট করে জন ও যান চলাচল নির্বিঘ্ন করার জন্য প্রকৌশল বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। 

সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাজী নুরুল হক, ছালেহ আহম্মদ চৌধুরী, নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সলিমুল্লাহ বাচ্চু, গোলাম মোহম্মদ জোবায়ের, হাসান মুরাদ বিপ্লব, জিয়াউল হক সুমন, মোবারক আলী, জহুরুল আলম জসিম, শফিকুল আলম, কাজী নুরুল আমীন, মো. মোর্শেদ আলী, আবদুস সালাম মাসুম, মো. ইসমাইল, মো. নুরুল আমিন, আশরাফুল আলম, এসারারুল হক, নুরুল আমীন, পুলক খাস্তগীর, আবদুল মান্নান, মো. ইলিয়াস, নুর মোস্তফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর আনজুন আরা বেগম, ফেরদৌসী আকবর, জাহেদা বেগম পপি, হুরে আরা বেগম, রুমকী সেনগুপ্ত, রোজি আক্তারসহ চসিকের বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধানগণ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার