মঠবাড়িয়ায় একটি পরিবারকে হত্যাসহ বসতবাড়ী থেকে উচ্ছেদের পাঁয়তারা
জাকির হোসেন তালুকদার নামের এক সৌদি প্রবাসীকে হত্যাসহ তার বসতবাড়ী থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উদয়তারা বুড়িরচর এলাকায়। জাকির হোসেন পিতা মৃত আব্দুল হক তালুকদারের পুত্র। তিনি এক যুগের বেশি সময় ধরে সৌদি আরবে অর্থ উপার্যনের উদ্দেশ্যে কর্মরত ছিলেন। ওই টাকা তার মায়ের একাউন্টে পাঠালে তা থেকে ১০ লক্ষ টাকা তার আপন ভাই মিজানুর রহমান মঞ্জু, নিজাম তালুকদার, মিজান তালুকদার, মিলন তালুকদার উভয় পিতা আব্দুল হক তালুকদার এরা আত্মসাৎ করে। জাকির হোসেন তালুকদার দেশে এসে ওই টাকার হিসাব চাইলে তার ভাইয়েরা তা না দিয়ে বরং তার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করতে থাকে। জাকির হোসেনের নিজের টাকায় তার মায়ের নামে ৫ কাঠা জমি ক্রয় করে দিলে নিজাম তালুকদার তার মাকে ফুঁসলিয়ে তা নিজের নামে দলিল করিয়ে নেয়। বিভিন্ন সময় গায়ের জোরে জাকির হোসেনের ভাইয়েরা তার বসত বাড়ীর বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। বর্তমানে জাকির তালুকদারের বসত ঘরের দুইটি রুমে নিজাম তালুকদার অন্য ভাইদের সহযোগিতায় তালাবদ্ধ করে রেখেছে। তাদের এসব কাজে জাকির হোসেন ও তার স্ত্রী বাঁধা প্রদান করলে জাকির হোসেনকে হত্যার উদ্দেশ্যে নিজাম তালুকদার এলাকাবাসীর সম্মূখে ধারালো অস্ত্র দিয়ে জাকিরকে এলোপাথারি কুপিয়ে জখম করে। যে ঘটনায় স্থানীয় থানায় মামলা রুজু করা হয়েছিল। স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে এই বলে আসামীরা প্রতিশ্রুতি প্রদান করেন এ ধরনের জঘন্য ঘটনা ভবিষ্যতে হবে না মর্মে থানা থেকে এজাহারকৃত মামলা তুলে নেয়া হয়। মামলা তুলে নেয়ার কিছুদিন পরই আসামীরা জাকির হোসেনের সাফ কবলা মূলে চাষাবাদী জমিতে চাষাবাদ করতে বাঁধা প্রদান করে ও তার গোয়াল ঘরে রাখা ৪টি পোষা গরু চুরি করে অন্য গ্রামে নিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় চৌকিদারের মাধ্যমে জাকির হোসেন ওই গরু উদ্ধার করেন। এ সব ঘটনা নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চুলচেরা বিশ্লেষণ করে উভয় পক্ষের শালিস বর্গের সাক্ষরিত রোয়েদাদ নামায় আপোষ মিমাংসার স্বাক্ষর হলেও সে সিদ্ধান্তকে অমান্যকে বর্তমানে তারা আবার পূর্বের ন্যায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, অভিযোগকারীদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলা ছিল। এ ঘটনায় স্থানীয় থানায় ০৬/০৮/২০২৩ ইং তারিখ বাদী হয়ে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে জাকির হোসেন তালুকদার অফিসার ইনচার্জের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জাকির হোসেন তালুকদার বলেন, উল্লেখিত ব্যক্তিরা আমার আপন ভাই। এরা বর্তমানে আমি ও আমার পরিবারের জানের শত্রু। এরা আমাকে একবার খুনের উদ্দেশ্যে কুপিয়ে ছিল ও স্ত্রীকেও মেরেছে। বর্তমানে ঘরের দুটি কক্ষে তালাবদ্ধ করে আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করছে। এদের হাত থেকে বাঁচতে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ