ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও ৮১ পরিবার


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৯-৮-২০২৩ বিকাল ৫:৩৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রধানমন্ত্রীর উপহারের ৮১ টি ঘর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে বুধবার (৯ আগষ্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) জমির দলিল ও ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন এবং এ প্রকল্পের আওতায় উপজেলার ৩৬২টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মধ্য দিয়ে শাহজাদপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। জানা যায়, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন অর্থাৎ যাদের জমিও নেই ঘরও নেই তাদের পুনর্বাসনের জন্য নতুন করে এ প্রকল্পে উপজেলার রূপবাটি ইউনিয়নে ৮১ টি ঘর নির্মান করা হয়েছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ করা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫শ টাকা। প্রতিটি ঘরের দুটি রুম, একটি বাথরুম, একটি কিচেন রুম ও একটি কমন স্পেস রয়েছে। 
উপজেলা প্রশাসন আয়োজিত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা  প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, সহকারী কমিশানার (ভূমি) লিয়াকত সালমান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধীজন ও গৃহহীন নতুন ৮১টি পরিবারসহ ৩৬২টি পরিবার উপস্থিত ছিলেন। পরিশেষে উপজেলার ৮১ গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয় এবং সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র (নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ) এর পক্ষ থেকে ৩৬২ টি গৃহহীন পরিবারসহ ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়। 

 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন