খানসামায় পৃথক দুই ঘটনায় দুইজনের মৃত্যু
দিনাজপুরের খানসামায় পৃথক দুই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত মধ্য রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া (জমিদার নগর) গ্রামে রেখা আক্তার (২৬) নামে এক গৃহবধূ কীটনাশকের বিষপানে আত্মহত্যা করেছেন।
আত্মহনানকারী ওই গ্রহবধূ ঐ এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের নেউলা (ডাবল হাজি পাড়া) গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
জানা গেছে, নিজ ঘরে থাকা বিষ পান করে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহমান মেডিকেল কলেজ যাওয়ার পথে রাস্তায় মারা যায়।
আত্মহনানকারীর পারিবারিক সূত্রে জানা গেছে,পারিবারিক বিষয় নিয়ে সামান্য কথাকাটাকাটির জেরে অভিমান করে। তার বসতবাড়ীর দক্ষিণ পার্শ্বে থাকা টিউবওয়েল পাড়ে রাতের আধারে পরিবারের অঘোচরে, বাড়ীতে থাকা জমিতে প্রয়োগের কীটনাশক বিষ সেবণ করে মারা যায়।
অপরদিকে পার্শ্ববর্তী উপজেলা চিরিরবন্দরের দিনাজপুর- সৈয়দপুর মহাসড়কের রানীরবন্দর বাজার নামক স্থানে ব্যাটারীচালিত অটোভ্যানের ধাক্কায় অতুল রায় (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এবং রবিন (২৬) ও আদুরী (১৯) নামে আহত হয়েছেন। নিহত অতুল খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ডারারপাড় গ্রামের নারায়ন রায়ের ছেলে। এবং আহতদের বাড়ি একই স্থানে।
এই ঘটনায় জানা যায়, তারা তিনজন একই মোটরসাইকেল যোগে ইপিজেডে কাজের উদ্দেশ্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এবং আহত ব্যক্তিরা চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি দুটি নিশ্চিত করে খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, বিষপানের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত হয়েছি এবং সুরতহাল রিপোর্ট করেছি, যেহেতু ঘটনাটি চিরিরবন্দর থানাধীন এলাকায় তাই চিরিরবন্দর থানা আসামিকে চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছেন।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied