ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

১ সেপ্টেম্বর থেকে গুয়াংজু ও ব্যাংকক রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১০-৮-২০২৩ দুপুর ৩:৫২
স্বাধীনতার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স-ই চীনের কোনো প্রদেশে পরিচালনা করা প্রথম বাংলাদেশী এয়ারলাইন্স। ২০১৮ সালের ২৬ এপ্রিল থেকে গুয়াংজু রুটে প্রতিনিয়ত ফ্লাইট পরিচালনা করে আসছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবের সময়েও ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখে। কোভিড পরবর্তীতে যাত্রীদের চাহিদা ও কোভিডের নানাবিধ বিধিনিষেধ উঠে যাওয়ার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স পরিকল্পনামাফিক ঢাকা-গুয়াংজু রুটে আগামী ১লা সেপ্টেম্বর ২০২৩ থেকে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে । বর্তমানে সপ্তাহে তিনদিন ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
 
আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনিবার ঢাকা থেকে রাত ১০টা ১০ মিনিটে গুয়াংজুর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংজুতে পৌঁছাবে। এছাড়া গুয়াংজু থেকে সপ্তাহে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও রবিবার ভোর ৫টায় ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসবে এবং সকাল ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকা-গুয়াংজু রুটের নূন্যতম ওয়ানওয়ের ভাড়া ৩০,৬৬৯ টাকা ও রিটার্ণ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০,৫৪০ টাকা। 
 
ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য এশিয়া তথা পৃথিবীর অন্যতম গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ব্যাংককের স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে পৌঁছাবে। আবার ব্যাংকক থেকে প্রতিদিন দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকাল ৪টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। বর্তমানে সপ্তাহে চারদিন ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট চলাচল করছে। ঢাকা-ব্যাংকক রুটের নূন্যতম রিটার্ণ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২,৮৪৩ টাকা।
 
ব্যাংকক, গুয়াংজু ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর. সিঙ্গাপুর ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
 
ব্যাংকক ও গুয়াংজু রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। বর্তমানে ইউএস-বাংলার বহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই ইউএস-বাংলার বহরে ২টি এয়ারবাস ৩৩০সহ মোট ৬টি ওয়াইড বডি ও ২০টি ন্যারোবডি এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে ঢাকা-দিল্লী ও ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ইউএস-বাংলা।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি