শিবচরে বাল্যবিয়ে রোধ ও সাইবার ক্রাইমঃ সচেতন করতে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়
মাদারীপুর জেলার শিবচরে শিক্ষার্থীদের সাথে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের ইভটিজিং, বাল্যবিয়ে রোধ, সাইবার ক্রাইমসহ সামাজিক নানা বিষয়ে সচেতন করা হয়।
বৃহস্পতিবার সকালে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ, মাদক, সাইবার ক্রাইম, ইভটিজিং এবং বাল্য বিয়ে নিয়ে সচেতন করতে শিবচর থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক -অভিভাবক ও সংশ্লিষ্টদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ার হোসেন।
এসময় শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা, সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চারসহ সামাজিক নানা বিষয়ে সচেতন করতে বক্তব্য রাখেন। এসময় ইন্টারনেট-ফেসবুক ব্যবহারে সচেতন হতে সতর্কতামূলক দিকনির্দেশনা দেন ওসি আনোয়ার হোসেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন,'শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে এবং তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়। আমরা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করছি। এতে করে শিক্ষার্থীরা সচেতন হচ্ছে। তারা তাদের পরিবার ও আশেপাশের লোকজনদেরও সচেতন করতে পারবে। যাতে করে অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে আশা করি।'
এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইফতেখারুজ্জামান লিটন,সিনিয়র সহকারী শিক্ষক প্রশান্ত রাহাসহ, অভিভাবক, থানা পুলিশের সদস্য ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied