ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

দেশের ১৭তম জিআই পণ্য হিসেবে ঘোষণা হল নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১০-৮-২০২৩ দুপুর ৩:৫৯

নাটোরবাসী ও কাঁচাগোল্লা যেন একই সূত্রে গাঁথা। আর বিখ্যাত এই কাঁচাগোল্লা নাটোরের নিজস্ব পণ্য হিসেবে ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন পেয়েছে। নাটোরের কাঁচাগোল্লা। 

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প নকশা ও ট্রেড মার্কস অধিদফতরের মহাপরিচলক খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত জিআই সনদ বৃহস্পতিবার (১০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।জেলা প্রশাসক অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ মার্চ তৎকালীন জেলা প্রশাসক শামীম আহমেদ কাঁচাগোল্লাকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের আবেদন করেন। আর শিল্প মন্ত্রণালয় গত ৮ আগস্ট সনদ প্রদান করে।

এদিকে কাঁচাগোল্লাকে নাটোর জেলার নিজস্ব মিষ্টি হিসেবে নিবন্ধ দেয়ায় শহরবাসীও খুশি। সঞ্জিতা পাল নামে একজন বলেন, ‘কাঁচাগোল্লা এখন শুধু আমাদের পণ্য। এটাকে কেউ যেন বিকৃতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখত হবে।’নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লাকে ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন দেয়ায় খুশি ব্যবসায়ীরাও। শিলা মিষ্টিবাড়ির মালিক মুকুল হোসেন বলেন, এটি নাটোরবাসীর সবচেয়ে বড় পাওয়া। এখন এটার মান ও গুণগত দিকটা খেয়াল রাখতে হবে।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, কাঁচাগোল্লা জেলা প্রশাসকের নামে নিবন্ধন হয়েছে। এখন এটাকে বিকৃত করতে দেয়া হবে না।জেলা প্রশাসনের তথ্য বাতায়নে বলা হয়েছে, প্রায় ২৫০ বছর আগে শহরের লালবাজারে মধুসূদনের মিষ্টির দোকানের কারিগর না আসায় তার দোকানে থাকা ছানা নিয়ে বিপাকে পড়েন। ছানাগুলো রক্ষায় চিনির রস ঢেলে জ্বাল দেন। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তিনি সেটা নিজেই খেয়ে পরীক্ষা করেন। চমৎকার স্বাদ পেয়ে নাম দেন কাঁচাগোল্লা।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা